বাড়িতে কীভাবে তৈরি করবেন চকোলেট আইসক্রিম?
বাড়িতে কীভাবে তৈরি করবেন চকোলেট আইসক্রিম? দোকান থেকে কিনে আইসক্রিম খাওয়ার বদলে এবার বাড়িতেই তৈরি করার চেষ্টা করুন। 👉দিদি নাম্বার ওয়ান 👈 চকোলেট আইসক্রিম। শহরে এখনও শীত রয়েছে। শীতকালে কখনও আইসক্রিম (ice cream) খেয়েছেন? এর মজা আলাদা। আর গরমকালে তো আইসক্রিম অনেকের ফ্রিজেই থাকে। দোকান থেকে কিনে আইসক্রিম খাওয়ার বদলে এবার বাড়িতেই তৈরি করার চেষ্টা করুন। খুব সহজে এবং কম সময়ে বাড়িতে তৈরি করতে পারেন আইসক্রিম। চকোলেট অধিকাংশ মানুষ পছন্দ করেন। চকোলেট আইসক্রিমের তৈরি করাও সহজ। তাই এর রেসিপিই আজ আপনাদের সঙ্গে শেয়ার করা হল। উপকরণ: দুই কাপ দুধ। পরিমাণ মতো ক্রিম। এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এক কাপ চিনি। দুই টেবিল চামচ কোকো পাউডার। হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। অল্প পরিমাণে কাজু বাদাম। প্রণালী: অর্ধেক কাপ দুধের সঙ্গে কোকো, কাস্টার্ড এবং চিনি মিশিয়ে নিন। বাকি দুধ প্রথমে ফুটিয়ে নিন। এরপর আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণ মিশিয়ে নাড়তে হবে। ভালভাবে মিশে গেলে অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স যোগ করুন। এই মিশ্রণ ফুটে গেলে ...